AAP Councilor Ram Chander: ইডি কর্তাদের নিয়ে বিজেপি নেতাদের আপ কাউন্সিলরকে অপহরণ! অভিযোগ কেজরিওয়ালের দলের

দিল্লির রাজনীতি সরগরম। আম আদমি পার্টির এক নেতা তথা কাউন্সিলরকে অপহরণের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে তাদের দলের এক কাউন্সিলর বা পৌরপিতাকে অপহরণের দাবি তুলে সরব হল আম আদমি পার্টি।

AAP Councilor Ram Chander. (Photo Credits: X)

দিল্লির রাজনীতি সরগরম। আম আদমি পার্টির এক নেতা তথা কাউন্সিলরকে অপহরণের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে তাদের দলের এক কাউন্সিলর বা পৌরপিতাকে অপহরণের দাবি তুলে সরব হল আম আদমি পার্টি। আপ-এর অভিযোগ রাম চান্দের (Ram Chander) নামের এক দিল্লির কাউন্সিলরকে জোর করে তুলে নিয়ে গিয়েছে বিজেপির কর্মীরা। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়ার অভিযোগ, " কাউন্সিলর রাম চান্দের-কে ইডি, সিবিআইয়ের কর্তাদের সঙ্গে নিয়ে ভয় অপহরণ করে নিয়ে গিয়েছে বিজেপির গুন্ডারা।"

রাম চান্দেরের ছেলের অভিযোগ, তার বাবাকে বিজেপির ৫-৬ জন কর্মী-সমর্থক ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। বাবার খোঁজে সে বের হচ্ছে বলে জানায় রাম চান্দরের ছেলে। পরে এক্স প্ল্যাটফর্মের এক ভিডিয়ো পোস্টে রাম চান্দের অভিযোগ করছেন, বিজেপির কিছু গুন্ডা তাকে জোর করে গাড়িতে তোলে। সঙ্গে ইডি, সিবিআই কর্তাদের পাশে রেখে হুমকি দিতে থাকে।"

বিজেপি কর্মীরা তাকে অপহরণ করেছে, অভিযোগ দিল্লির আপ কাউন্সিলরের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement