Ambala Shootout: আম্বালায় প্রকাশ্য রাস্তায় শ্যুটআউট, আততায়ীর গুলিতে ঝাঁঝড়া যুবকের শরীর, তদন্তে নেমেছে পুলিশ
বিজেপি শাসিত রাজ্যে শ্যুটআউটের ঘটনা। এবার হরিয়ানার আম্বালায় গুলি চালানোর অভিযোগ উঠল তিন আততায়ীর বিরুদ্ধে।
বিজেপি শাসিত রাজ্যে শ্যুটআউটের ঘটনা। এবার হরিয়ানার আম্বালায় (Ambala) গুলি চালানোর অভিযোগ উঠল তিন আততায়ীর বিরুদ্ধে। জানা যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে আম্বালা ক্যান্টনমেন্টের চান্দপুরায় স্কুটির ওপর বসেছিলেন এক যুবক। সেই সময় আচমকাই একটি বাইকে তিন অজ্ঞাত পরিচয়ের যুবক এসে তাঁর ওপর হামলা চালায়। গুলিতে ঝাঁঝড়া হয়ে গেল যুবকের শরীর। পুলিশসূত্রে খবর, আহত যুবকের নাম বিশু। খবর পেয়েই ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। যদিও এখনও ঘটনার পর গ্রেফতার করা হয়নি কাউকে।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement