Delhi Flood: রাজধানীতে হু হু করে বইছে জল, বন্যার জলে ডুবে মৃত্যু এক শিশু ও মহিলার, চলছে উদ্ধারকাজ

বুধবার বিকেল থেকে ভারী ও অতিভারী বৃষ্টিতে ফের জলমগ্ন দিল্লি। ময়ূর বিহার, সর্দার বাজার, কনৌট প্লেস সহ একাধিক জায়গায় হু হু করে বইছে জল।

বুধবার বিকেল থেকে ভারী ও অতিভারী বৃষ্টিতে ফের জলমগ্ন দিল্লি (Delhi)। ময়ূর বিহার, সর্দার বাজার, কনৌট প্লেস সহ একাধিক জায়গায় হু হু করে বইছে জল। যার ফলে রাস্তায় আটকে একাধিক অফিস ফেরত যাত্রীরা। সেই সঙ্গে জলে তোড়ে ভেসে যাচ্ছে জিনিসপত্র। এমনকী পূর্ব দিল্লির ময়ূর বিহার ফেজ থ্রিতে এক মহিলা সহ এক শিশু জলে ডুবে যায়। জানা যাচ্ছে. নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার জলে ঝাঁপ দেয় ওই মহিলা। আর তাতেই মৃত্যু হয় দুজনের। জানা যাচ্ছ দুজনের দেহ গভীর ড্রেনে আটকে গিয়েছে। তাঁদের উদ্ধার করতে ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী দল। যদিও প্রবল বৃষ্টির কারেণে এখনও পর্যন্ত কারোরই দেহ উদ্ধার করতে পারেনি তাঁরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement