Maharashtra: প্রবল বৃষ্টিতে ধসে পড়ল আস্ত দেওয়াল, ক্ষতিগ্রস্থ একাধিক গাড়ি, জারি উদ্ধারকাজ
মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এখনও অব্যাহত ভারী থেকে অতিভারী বৃষ্টি। সম্প্রতি এই বৃষ্টির কারণে মুম্বইয়ের একটি আবাসনের বারান্দা ভেঙে এক মহিলার মৃত্যু হয়েছিল।
মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এখনও অব্যাহত ভারী থেকে অতিভারী বৃষ্টি। সম্প্রতি এই বৃষ্টির কারণে মুম্বইয়ের একটি আবাসনের বারান্দা ভেঙে এক মহিলার মৃত্যু হয়েছিল। এবার পুনেতে একটি দেওয়াল ভেঙে পড়ার ঘটনা সামনে এল। জানা যাচ্ছে, বুধবার বিকেলে পিম্পরি চিঞ্চওয়াড় (Pimpri Chinchwad) এলাকার নেহেরু নগরে একটি বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে যায়। আর তার ধারে রাখা ছিল দুটি গাড়ি এবং একটি বাইক। যদিও সেইসময় ওই এলাকা ফাঁকা থাকায় হতাহতের কোনও খবর নেই। তবে এই দুর্ঘটনার জেরে ওই এলাকায় যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। ইতিমধ্যেই জেসিবি এসে ওই এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement