Rajasthan: আচমকাই সিলিন্ডার ফেঁটে জ্বলে উঠল ভ্যান! দমকলের গাড়ি এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি, দেখুন ভিডিও
বৃহস্পতিবার রাতে ব্যস্ত রাস্তায় গাড়িতে লাগল আগুন। আর তার জেরে তীব্র যানজটের সম্মুখীন হলেন আমজনতা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটা-সুলতানপুর হাইওয়ের কাছে দিগোট এলাকায়। জানা যাচ্ছে, এদিন রাস্তার পাশে এসডিএম অফিসের কাছে দাঁড়িয়ে ছিস ওই গাড়িটি। আচমকাই গাড়িতে থাকা সিলিন্ডার ফেটে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের লেলিহান শিখা ১০-১২ ফুট উচ্চতায় উঠে গিয়েছিল। ঘটনাস্থলে দমকলবাহিনী এসে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যাচ্ছে আগুন ৩০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Maheshtala: মহেশতলার ঘটনার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার কোনও সম্পর্ক নেই, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের
Meerut Horror: হাড়হিম করা হত্যাকাণ্ড, ড্রেন থেকে উদ্ধার কিশোরীর মুণ্ডুহীন দেহ, মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে
Telangana Shocker: বাবা BMW কিনে দিতে পারেননি, রাগে, দুঃখে আত্মহত্যা ছেলের
Advertisement
Advertisement
Advertisement