Kerala: কোঝিকোড়ে একটি মন্দিরে আচমকাই হাতির হামলা, ঘটনায় ৩ পূর্ণার্থীর মৃত্যু, আহত কমপক্ষে ৩০

কেরলের কোঝিকোড়ে একটি মন্দিরে হাতির হামলা। জানা যাচ্ছে, বৃহস্পতিবার কোয়িল্যান্ডির কুরুভাঙ্গাড়ের মানাকুলাঙ্গারা মন্দিরে একটি পুজোতে উপস্থিত ছিলে একাধিক পূর্ণার্থী।

কেরলের কোঝিকোড়ে (Kozhikode) একটি মন্দিরে হাতির হামলা। জানা যাচ্ছে, বৃহস্পতিবার কোয়িল্যান্ডির কুরুভাঙ্গাড়ের মানাকুলাঙ্গারা মন্দিরে (Manakulangara Temple) একটি পুজোতে উপস্থিত ছিলে একাধিক পূর্ণার্থী। এদের মধ্যে বেশিরভাগই স্থানীয় বাসিন্দা ছিলেন। আর সেই পুজোতে নিয়ে আসা হয়েছিল হাতিদের। বলা বাহুল্য, দক্ষিণ ভারতের বিভিন্ন পরব বা অনুষ্ঠানে হাতির উপস্থিতি শুভ হিসেবে মানেন অনেকে। সেই কারণেই এদিন হাতি আনা হয়েছিল। কিন্তু কোনও কারণে এদিন দুই হাতি পূর্ণার্থীদের ওপর হামলা চালায়। আর তাতেই মৃত্যু হয় কমপক্ষে ৩ জনের, আহত কমপক্ষে ৩০ জন। যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে কোঝিকোড় হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement