Jammu & Kashmir: কাশ্মীরের সীমান্ত এলাকায় বেড়েছে জঙ্গিদের অনুপ্রবেশ! সন্দেহভাজন এক ব্যক্তির স্কেচ প্রকাশ্যে আনল ভারতীয় সেনা

জম্মু-কাশ্মীরে বাড়ছে জঙ্গিদের গতিবিধি। সীমান্ত এলাকায় পাকিস্তান থেকে অনুপ্রবেশ বেড়েছে তাঁদের। গত ২৭ জুন কাঠুয়া-পাঠাকোটে সীমান্ত এলাকায় বেশকিছু জঙ্গিদের গতিবিধি নজরে এসেছে নিরাপত্তা বাহিনীর। তাঁর মধ্যে একজনকে চিহ্নিত করেছে স্থানীয় বাসিন্দারা। তাঁদের সাহায্যে স্কেচ বানানো হয়েছে ওই সন্দেহভাজনের। আর তাঁর খোঁজে ভারতীয় সেনার পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়েছে ওই ছবি। সূত্রের খবর, কাশ্মীরে আবারও কোনও বড় হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। ফলে নাশকতা করার আগেই তাঁদের আটকানো প্রয়োজন বলে মনে করছেন সেনা আধিকারিকরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement