Bengaluru: বৃষ্টিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ ভিলা, দেখুন ভিডিয়ো

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মান্যতা টেক পার্কে। বৃষ্টির জেরে আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মাণ ভিলা।

মান্যতা টেক পার্ক (ছবিঃX)

নয়াদিল্লিঃ অবিরাম বৃষ্টিতে(Heavy Rainfall) ভিজছে কর্ণাটক(Karnataka) এবং তামিলনাড়ু(Tamil Nadu)। টানা কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বেঙ্গালুরু(Bengaluru)। নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এ বার প্রবল বৃষ্টির জেরে ভেঙে গেল নির্মীয়মাণ বাড়ি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মান্যতা টেক পার্কে। বৃষ্টির জেরে আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মাণ ভিলা। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বৃষ্টিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ ভিলা, দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement