Telangana Rain: ভারী বৃষ্টির কারণে ধুয়েমুছে সাফ রেললাইনের একাংশ, তেলেঙ্গানায় বিপর্যস্ত রেল চলাচল
একটানা বৃষ্টির কারণে জলমগ্ন তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের একাংশ। আবহাওয়া দফতর সূত্রের খবর, এখনও বেশ কয়েকদিন ধরে চলবে এই বৃষ্টি।
একটানা বৃষ্টির কারণে জলমগ্ন তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের একাংশ। আবহাওয়া দফতর সূত্রের খবর, এখনও বেশ কয়েকদিন ধরে চলবে এই বৃষ্টি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই এই বৃষ্টির কারণে বিপর্যস্ত রেল পরিষেবা। ইন্টাকেন রেল স্টেশনের (Intakanne Railway Station) কাছে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে রেললাইনের একাংশ। যার ফলে জলের ওপর ঝুলছে রেললাইন। যার ফলে কেসামুদ্রাম ও ইন্টাকেনের মধ্যে রেল পরিষেবা ব্যহত হয়েছে। ঘটনাস্থলে রেল আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছেছে। রেলকর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তবে রেললাইনটি কতক্ষণের মধ্যে সংস্কার হবে সেই বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন বা রেল আধিকারিকরা।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement