Uttar Pradesh: দেওবন্দে নির্মীয়মান এক্সপ্রেসওয়ের পিলার ভেঙে ধ্বংসস্তুপে চাপা পড়ল একাধিক শ্রমিক, জারি উদ্ধারকাজ

জোরকদমে চলছে দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ের কাজ। এরমধ্যেই রবিবার উত্তরপ্রদেশে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা।

জোরকদমে চলছে দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ের (Delhi-Dehradun Expressway) কাজ। এরমধ্যেই রবিবার উত্তরপ্রদেশে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। দেওবন্দ এলাকার মোরা গ্রামে আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মান এক্সপ্রেসওয়ের একটি পিলার। যার জেরে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ল ৬ থেকে ৭ জন শ্রমিক। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। এখনও পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় উদ্ধার হয়েছে ৪-৫ জন শ্রমিক। বাকিদের জন্য জারি রয়েছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement