Greater Noida: গ্রেটার নয়ডায় আচমকাই চলন্ত গাড়িতে লাগল আগুন, অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের, দেখুন ভিডিয়ো

চরম ব্যস্ততার মধ্যে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা। বুধবার রাত ৯টা নাগাদ গৌর শহরে রাস্তায় আচমকাই চলন্ত গাড়িতে লাগল আগুন।

চরম ব্যস্ততার মধ্যে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার (Greater Noida) রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা। বুধবার রাত ৯টা নাগাদ গৌর সিটির রাস্তায় আচমকাই চলন্ত গাড়িতে লাগল আগুন। বিপদ বুঝে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন। তবে ততক্ষণে ভষ্মীভূত হয়ে যায় গোটা গাড়ি। যাত্রীদের অল্পবিস্তর চোট লাগে। তবে গাড়িতে কীভাবে আগুন লাগল, সেই কারণ এখনও অজানা। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement