UP Viral Video: ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৫০ হাজার টাকা লুট ক্রেতার, ভাইরাল ভিডিয়ো

দোকানদার বাধা দিতে গেলে তাঁর চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালায় ওই যুবক। মোট ৫০ হাজার টাকার বান্ডিল নিয়ে পালায় চোরটি।

ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৫০ হাজার টাকা নিয়ে পালাল চোর। সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়ল চুরির পুরো ঘটনা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh )বিজনোর জেলায় (Bijnor District)। ক্রেতা সেজে দোকানে এসেছিল ওই যুবক। ২৯ টাকার রিচার্জ করে দিতে বলে দোকানীকে ব্যস্ত রাখে সে। আর সেই ফাঁকে টাকা নিয়ে পালাতে যায় ওই চোর। দোকানদার বাধা দিতে গেলে তাঁর চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালায় ওই যুবক। মোট ৫০ হাজার টাকার বান্ডিল নিয়ে পালায় চোরটি।

ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৫০ হাজার টাকা লুট ক্রেতার, ভাইরাল ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement