Uttar Pradesh: ঘরে ঢুকে হেনস্থার চেষ্টা, প্রতিবাদ করায় কিশোরীর ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ, গ্রেফতার যুবক
সাতসকালে বাড়িতে ঢুকে হেনস্থার চেষ্টা প্রতিবেশী যুবকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানৌজ এলাকায়। জানা যাচ্ছে, সেই সময় বাড়ির মধ্যে কেউ ছিলেন না।
সাতসকালে বাড়িতে ঢুকে হেনস্থার চেষ্টা প্রতিবেশী যুবকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ (Kannauj) এলাকায়। জানা যাচ্ছে, সেই সময় বাড়ির মধ্যে কেউ ছিলেন না। মেয়েটির মা বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরোনোর পরেই ছেলেটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তারপর হেনস্থা করতে গেলে যুবতী বাধা দেয়। তখন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এই হামলা চলাকালিন মেয়েটির হাতের শিড়া কেটে যায়। ঘটনাস্থলে মেয়েটি চিৎকার করে উঠলে প্রতিবেশীরা চলে আসে। তখন অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরে বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর মেয়েটির পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। হাসপাতালসূত্রের খবর, মেয়েটির শারীরিক অবস্থা আপাতত স্থীতিশীল রয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement