Delhi Fire: কাকভোরে দিল্লিতে ভয়াবহ আগুন! আহত কমপক্ষে ৯

দিল্লির (Delhi) শাহদারা এলাকায় বিধ্বংসী আগুন (Fire)। পুড়ে ছাঁই একটি বাড়ি। জানা যাচ্ছে, স্থাানীয় থানায় সকাল সাড়ে ৫টা নাগাদ আগুন লাগার খবর আসে। ততক্ষণাৎ স্থানীয় পুলিশ এবং দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশসূত্রের খবর, বাড়ির মধ্যে কয়েকজন আটকে ছিল। তাঁদেরকে উদ্ধার করা হয়। ৯ জনকে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement