Madhya Pradesh: মধ্যপ্রদেশে একসঙ্গে দুটি কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের কাটনি এলাকায়। এলাকাতে অবস্থিত একটি প্লাস্টিকের গুদামে প্রথমে আগুন লাগে।
শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কাটনি এলাকায়। এলাকাতে অবস্থিত একটি প্লাস্টিকের গুদামে প্রথমে আগুন লাগে। তারপর সেই পাশের থার্মোকলের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। তবে কারখানায় দাহ্য পদার্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে দুটি কারখানার আগুন নেভাতে হিমসিম অবস্থা হয়েছিল দমকল আধিকারিকদের। তবে কয়েকঘন্টার চেষ্টায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যাচ্ছে, এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। তখন দুটি কারখানাতেই কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাঁরা আগুন দেখে আগেই বাইরে বেরিয়ে আসেন। ফলে হতাহতের কোনও খবর নেই। তবে আগুল লাগার আসল কারণ এখনও স্পষ্ট নয়।
দেখুন ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
Advertisement
Advertisement
Advertisement