Mumbai Fire: জেপ্টোর গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাঁই লক্ষাধিক টাকার জিনিসপত্র, দেখুন ভিডিয়ো
মুম্বইতে অনলাইন গ্রসারি ডেলিভারি সংস্থা জেপ্টোর গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে এদিন দুপুরে আচমকাই আগুন লাগে গুদামে।
মুম্বইতে (Mumbai Fire) অনলাইন গ্রসারি ডেলিভারি সংস্থা জেপ্টোর গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে এদিন দুপুরে আচমকাই আগুন লাগে গুদামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। তবে ঘন্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। যদিও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডের জেরে নষ্ট হয়ছে লক্ষাধিক টাকার জিনিসপত্র। তবে কত টাকার জিনিসপত্র আদপে নষ্ট হয়ে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে আসে দহিসার থানার পুলিশ। যদিও এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল আধিকারিকরা।
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
FIFA Club World Cup 2025, PSG vs Atletico Madrid: ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ বি-র ম্যাচে অ্যাটলেটিকোকে হারিয়ে দিল পিএসজি
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement