Raipur Fire: রাইপুরে গাড়ির শোরুমে বিধ্বংসী আগুন, আতঙ্কে বাইরে বেরিয়ে এলেন কর্মীরা

শুক্রবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ছত্তিশগড়ের রাইপুরে। জানা যাচ্ছে, তেলিবান্ধা এলাকায় স্কাই অটোমোবাইল নামক একটি গাড়ির দোকানে এদিন বিকেলে আগুন লাগে।

শুক্রবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ছত্তিশগড়ের রাইপুরে। জানা যাচ্ছে, তেলিবান্ধা এলাকায় স্কাই অটোমোবাইল নামক একটি গাড়ির দোকানে এদিন বিকেলে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। বেশ কয়েকঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কীভাবে আগুন লাগে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছেে শট সার্কিটের কারণেই এই ঘটনাটি ঘটেছে। তবে আগুন দেখে আতঙ্ক ছড়ায় শোরুমে কর্মরত কর্মীদের মধ্যে। তাঁরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement