Mumbai Fire: নবি মুম্বইয়ের স্ক্র্যাপ গোডাউনে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা, ঘটনাস্থলে দমকল বাহিনী
সাতসকালে বিধ্বংসী আগুন নবি মুম্বইয়ের তালোজা (Taloja) এলাকায়। জানা যাচ্ছে এখানে একটি স্ক্র্যাপ গোডাউন থেকে আগুন বেরোতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। এরপর ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। যদিও গোডাউনে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। টোল ট্যাক্সের কাছে অবস্থিত এই গোডাউনে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। অন্যদিকে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিক।
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Advertisement
Advertisement
Advertisement