Maharashtra: চোর সন্দেহে এক ব্যক্তিকে গাছে বেঁধে মারল স্থানীয় বাসিন্দারা! গ্রেফতার ৪ যুবক

এবার চোর সন্দেহে গাছে বেঁধে এক যুবককে মারধরের অভিযোগ উঠল এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদানগরে (Ahmednagar)। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাছের ওপর দড়ি দিয়ে এক যুবকে বেঁধে রেয়েছে কয়েকজন ব্যক্তি। আর তাঁকে বাঁশ এবং লাঠি দিয়ে পেটাচ্ছে তিন ব্যক্তি এবং অপর একজন মোবাইল দিয়ে গোটা ঘটনার ভিডিও করছে। ভিডিওটি ভাইরাল হতেই টনক নড়ে পুলিশে। ওই এলাকায় গিয়ে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। অন্যদিকে আক্রান্ত যুবক ভর্তি স্থানীয় হাসপাতালে। গোটা ঘটনায় কড়া ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement