Delhi: স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ, মানসিক অশান্তির কারণে দিল্লির পার্কে আত্মঘাতী এক ব্যক্তি, তদন্তে নেমেছে পুলিশ

দিল্লির পার্কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে, নয়াদিল্লির রাজ পার্কে। এদিন সকালে প্রাতঃভ্রমণে গিয়ে একদল ব্যক্তি দেহটি দেখতে পায়।

প্রতীকী ছবি (Photo Credit: X)

দিল্লির (Delhi) পার্কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে, নয়াদিল্লির রাজ পার্কে। এদিন সকালে প্রাতঃভ্রমণে গিয়ে একদল ব্যক্তি দেহটি দেখতে পায়। তাঁরাই তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জানা যাচ্ছে, গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ছিল ওই মধ্যবয়স্ক ব্যক্তির দেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দিনকয়েক আগে সাংসারিক অশান্তির কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তাঁর স্ত্রী।  এই বিচ্ছেদ মেনে নিতে পারেনি মৃত ব্যক্তি। ফোনে অনেকবার কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু যোগাযোগ করতে পারেননি তিনি। দম্পতির তিন সন্তান রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement