Delhi Pollution: বিষ বাতাসে প্রাণ ওষ্ঠাগত দিল্লিবাসীর, ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদে যুবক-যুবতীরা

রবিবার সকালে দিল্লির বাতাসের গুণমান সূচক (AQI) ছিল ৩৮১, যা অত্যন্ত খারাপ শ্রেণিতে পড়ে। বায়ুদূষণের এই উদ্বেগজনক পরিস্থিতিতে এদিন একদল প্রতিবাদী ইন্ডিয়া গেটে সামনে জড়ো হন।

রবিবার সকালে দিল্লির (Delhi) বাতাসের গুণমান সূচক (AQI) ছিল ৩৮১, যা অত্যন্ত খারাপ শ্রেণিতে পড়ে। বায়ুদূষণের এই উদ্বেগজনক পরিস্থিতিতে এদিন একদল প্রতিবাদী ইন্ডিয়া গেটে সামনে জড়ো হন। তাঁরা দিল্লি এবং এনসিআর অঞ্চলে দূষণ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সরব হন। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে প্রতিবাদকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। উল্লেখ্য, এই মাসে ইন্ডিয়া গেটের সামনে বায়ুদূষণ নিয়ে এটি দ্বিতীয় প্রতিবাদ। এর আগে ৯ নভেম্বরও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছিল। দিল্লিতে বারবার দূষণ পরিস্থিতি ঠেকাতে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে দফায় দফায় প্রতিবাদ হচ্ছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement