Rajasthan Fire: আতসবাজি থেকে প্রাইভেট রিসর্টে লাগল আগুন, পুড়ে খাঁক একাংশ এলাকা, দেখুন ভিডিয়ো

ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার রাজস্থানে পুস্করে একটি প্রাইভেট রিসর্টে লাগল আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী।

ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার রাজস্থানে পুস্করে (Pushkar) দেবনগর রোড সংলগ্ন একটি প্রাইভেট রিসর্টে লাগল আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। সূত্রের খবর, আতসবাজি জ্বালানোর কারণেই ঘটে এই বিপত্তি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। এদিকে আগুন আতঙ্কের রিসর্টে থাকা অতিথি আর কর্মীরা ছোটাছুটি শুরু করে। যদিও দমকলকর্মীর তাঁদের সুরক্ষিতভাবে বাইরে বের করে আনেন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। যদিও অগ্নিকাণ্ডের জেরে রিসর্টের একাংশ পুড়ে ছাঁই হয়ে যায়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement