Lucknow Fire: লখনউতে ফটো ফ্রেমের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে গোটা বাড়ি, ঘটনাস্থলে দমকল বাহিনী
ভর সন্ধ্যেবেলায় লখনউয়ের আলিগঞ্জে উসমানপুরে অবস্থিত একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন।
ভর সন্ধ্যেবেলায় লখনউয়ের (Lucknow) আলিগঞ্জে উসমানপুরে অবস্থিত একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরে আরও ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয়। দমকলসূত্রে খবর, ফটোফ্রেমের কারখানার ওপর মালিকের বাড়ি ছিল। সন্ধে ৬টা ৫০ নাগাদ স্থানীয় দমকল স্টেশনে খবর আসে। খবর পেয়েই ৫-৭ মিনিটের মধ্যে দমকলের ২টি ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয়। তবে ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে গোটা বাড়ি। ঘটনাস্থল থেকে বাড়ির বাসিন্দা ও কারখানার শ্রমিকদের বাইরে বের করে আনা হয়। ফলে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আগুন কীভাবে লাগল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।
দেখুন পোস্ট
Advertisement
সম্পর্কিত খবর
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Air India Plane Crash: আহমেদাবাদ সিভিল হাসপাতালের মর্গের বাইরে ভিড়-হাহাকার, পুলিশি ঘেরাটোপ অব্যাহত
Lucknow Shocker: দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার শিকার, অভিযুক্তের স্ত্রীকে সব জানাতে গেলে নিগৃহীতাকে ছাদ থেকে ফেলে দিল 'গুণধর' দম্পতি
Advertisement
Advertisement
Advertisement