Uttarakhand Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাঁই বস্তি! দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, দেখুন ভিডিও

গভীর রাতে আগুন লাগল বস্তিতে। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) হলদওয়ানির বনভুলপুরা এলাকায়। জানা যাচ্ছে, শুক্রবার রাতে আগুন লেগেছিল ওই এলাকায়। আতঙ্কে তড়িঘড়ি সকলে এলাকা ছেড়ে বেরিয়ে আসে। খবর দেওয়া হয় স্থানীয় দমকল বিভাগে। দমকলের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে দাহ্য বস্তু বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আগুন নেভাতে ভোর হয়ে যায়। হতাহতের কোনও খবর নেই। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement