Gujrat Fire: ভরসন্ধ্যায় ভেরাভালে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো

ফের গুজরাটে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার সোমনাথের ভেরাভাল এলাকায় এসটি রোডের ওপর অবস্থিত একটি শপিং কমপ্লেক্সের মধ্যে আগুন লাগে।

ফের গুজরাটে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার সোমনাথের ভেরাভাল (Veraval) এলাকায় এসটি রোডের ওপর অবস্থিত একটি শপিং কমপ্লেক্সের মধ্যে আগুন লাগে। জানা যাচ্ছে, রিদ্ধি সিদ্ধি নামে ওই কমপ্লেক্সের প্রথম তলায় একটি দোকানে ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শট সার্কিটের কারণে ঘটনাটি ঘটেছে। যদিও দমকল বাহিনীর তৎপরতায় ঘন্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement