Delhi Fire: সদর বাজারের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন, দেখুন ভিডিয়ো
শনিবার দুপুরে ফের দিল্লিতে লাগল আগুন। এবার পুরোনো দিল্লির সদর বাজার এলাকায় একটি বিল্ডিংয়ের প্রথম তলায় একটি দোকানে আগুন লাগে।
শনিবার দুপুরে ফের দিল্লিতে (Delhi Fire) লাগল আগুন। এবার পুরোনো দিল্লির সদর বাজার এলাকায় একটি বিল্ডিংয়ের প্রথম তলায় একটি দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে এসেছে দমকলের ২৫টি গাড়ি। তারা নিরন্তর চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। আসলে বাজার এলাকা হওয়ায় জায়গাটি প্রচণ্ড ঘিঞ্জি, সেই কারণে দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুর ৩.৫০ নাগাদ ঘটনাটি ঘটে। যদিও বিপদ বুঝতে পেরে আগে থেকেই দোকানের ক্রেতা, বিক্রেতা ও আশেপাশের দোকানদারের রাস্তায় বেরিয়ে এসেছিলেন। সেই কারণে হতাহতের কোনও খবর নেই। তবে কীভাবে আগুন লাগল, তা পরবর্তীকালে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Delhi: দিল্লিতে ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টি, ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবক সহ ১ সারমেয়র
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement