Mumbai Fire:  মুম্বইয়ে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন, দেখুন ভিডিয়ো

শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইয়ে। জানা যাচ্ছে, এদিন সাড়ে ৮টা নাগাদ মালভানি এলাকায় একটি বহুতলের দ্বিতীয় তলা থেকে আগুন বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা।

শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইয়ে (Mumbai)। জানা যাচ্ছে, এদিন সাড়ে ৮টা নাগাদ মালভানি এলাকায় একটি বহুতলের দ্বিতীয় তলা থেকে আগুন বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা। থবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিল্ডিংয়ে বসবাসকারী সকলকেই উদ্ধার করা হয়েছে। তবে কয়েকজন আহত হয়েছেন বলে খবর। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও এই বিষয়ে এখনও মিশ্চিতভাবে কিছু বলেনি স্থানীয় প্রশাসন। এদিকে ঘটনাস্থলটি ঘিঞ্জি এলাকার মধ্যে হওয়ায় দমকল বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। খবরটি যে সময়ে প্রকাশিত হচ্ছে, সেই সময় পর্যন্ত পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।

দেখুন ভিডিয়ো

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement