Assam Fire: আলোর উৎসবের মাঝে আরও এক অগ্নিকাণ্ডের ঘটনা, ভোররাতে অসমের জোড়হাটে পুড়ে ছাই ৩টি দোকান

খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন যাতে পাশের দোকানগুলোতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালায় দমকল কর্মীরা।

Assam Jorhat Fire (Photo Credits: ANI)

Assam Fire: আলোর উৎসবের মাঝে আরও এক অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার ভোররাতে অসমের জোড়হাটে (Jorhat) একটি দোকানে আগুন লাগে। হু হু করে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি দোকানেও। দাউদাউ করে জ্বলতে থাকে পরপর তিনটি দোকান। স্থানীয়রা খবর দেয় দমকলে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন যাতে পাশের দোকানগুলোতে ছড়িয়ে না পড়ে সেই  চেষ্টা চালায় দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের খবর মেলেনি।দোকানে আগুন লাগার কারণ স্পষ্ট করে জানাতে পারেনি দমকল বাহিনী। তবে সেই কারণ তদন্তের চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

জোড়হাটে দাউদাউ করে জ্বলছে দোকান... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement