Telengana fire: গভীর রাতে ভয়াবহ আগুন! পুড়ে ছাঁই আবাসনের একাংশ

তেলেঙ্গানার (Telengana) একটি আবাসনে ভয়াবহ আগুন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মেডচল-মালকাজগিড়ি (Medchal-Malkajgiri) জেলার কুতুবুল্লাপুর (Quthbullapur) এলাকার একটি বিল্ডিংয়ে। যদিও হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার খবর সামনে আসতেই স্থানীয় প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে বিল্ডিংয়ে যারা থাকতেন তাঁদের উদ্ধার করে নিয়ে আসে। অন্যদিকে দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। যার ফলে আগুন আপাতত নিয়ন্ত্রণে। তবে ঘটনাটি কিভাবে ঘটল তা এখনও জানা যায়নি। হায়দরাবাদ ফায়ার কন্ট্রোল রুমের (Hyderabad Fire Control Room)  তরফ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে, তবে আগুন লাগার কারণ তদন্ত করে জানা যাবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement