Gwalior Fire: গোয়ালিয়রে সিলিন্ডার ফেটে দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন কর্মীরা, দেখুন ভিডিয়ো

ব্যস্ত খাবারের দোকানে আচমকাই সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। আগুনের গ্রাসে চলে গেল গোটা দোকান।

ব্যস্ত খাবারের দোকানে আচমকাই সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। আগুনের গ্রাসে চলে গেল গোটা দোকান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের (Gwalior) ইন্দরগঞ্জ থানা এলাকায়। জানা যাচ্ছে, রাত সাড়ে ৯টা নাগাদ রেস্তোরাঁয় লোকজনের ভিড় ছিল। সেই সময় খাবারও তৈরি করছিলেন কর্মীরা। এরমাঝেই আচমকা আগুন লেগে যায় দোকানে। তড়িঘড়ি কর্মীরা বেরিয়ে আসেন। সেই সঙ্গে ক্রেতারাও বাইরে বেরিয়ে আসে। তারপরেই বেশ কয়েকটি সিলিন্ডার ফেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। তাঁদের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গ্যাস লিক হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

দেখুন ভিডিয়ো

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement