Haryana Fire: কারখানা থেকে বেরোচ্ছিলে কালো ধোঁয়া, মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় একাংশ, সোনিপতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড
রবিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হরিয়ানার সোনিপতে। জানা যাচ্ছে, নাথুপুর সাবোলি শিল্প এলাকায় অবস্থিত একটি কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা।
রবিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হরিয়ানার সোনিপতে (Sonipat)। জানা যাচ্ছে, নাথুপুর সাবোলি শিল্প এলাকায় অবস্থিত একটি কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা। বিপদ বুঝে তাঁরাই দমকলে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু ততক্ষণে পুড়ে ছাঁই হয়ে গিয়েছে কারখানার একাংশ। তবে কয়েকঘন্টার চেষ্টার পর পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। যদিও রবিবার থাকায় কারখানায় এদিন শ্রমিকরা ছিলেন না। সেই কারণে হতাহতের কোনও খবর নেই। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Maheshtala: মহেশতলার ঘটনার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার কোনও সম্পর্ক নেই, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের
Delhi: ভেঙে গুড়িয়ে দেওয়া হল দিল্লিতে স্টেশন সংলগ্ন এলাকার বস্তি, মাথায় হাত বাসিন্দাদের, সমালোচনা বিরোধী শিবিরের
Meerut Horror: হাড়হিম করা হত্যাকাণ্ড, ড্রেন থেকে উদ্ধার কিশোরীর মুণ্ডুহীন দেহ, মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে
Advertisement
Advertisement
Advertisement