Delhi Fire: দিল্লির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩৪টি ইঞ্জিন

সাতসকালে দিল্লিতে (Delhi) বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে দিল্লির আলিপুর এলাকার একটি কারখানায়। কারখানায় দাহ্য পদার্থ থাকায় দ্রুত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। ঘটনাস্থলে কমপক্ষে ৩৪টি ইঞ্জিন এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। চলছে অগ্নি নির্বাপনের কাজ। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে কারখানার মধ্যে শ্রমিকদের মধ্যে কেউ আটকে আছে কিনা তা এখনও জানা যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement