Amroha Fire: আমরোহাতে বাদ্যযন্ত্রের কারখানায় আগুন, লেলিহান শিখায় পুড়ে ছাঁই লক্ষাধিক টাকার জিনিসপত্র, দেখুন ভিডিয়ো

উত্তরপ্রদেশের আমরোহাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার রাতে স্থানীয় একটি ঢোলকের কারখানায় ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন।

উত্তরপ্রদেশের আমরোহাতে (Amroha) বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার রাতে টাকিয়া মতি শাহ এলাকায় স্থানীয় একটি ঢোলকের কারখানায় ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু কারখানায় দাহ্য পদার্থের পরিমাণ এতটাই বেশি ছিল আগুনের লেলিহান শিখা কারখানার একাংশে ছড়িয়ে পড়ে। তবে দমকল বাহিনী এসে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে এবং ঘন্টাখানেকের মধ্যে তা নিয়ন্ত্রণেও চলে আসে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শট সার্কিটের কারণে ঘটনাটি ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর নেই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement