Delhi Fire: দিল্লিতে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো

ফের দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যের দিকে মুন্দকা এলাকায় একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে।

ফের দিল্লিতে (Delhi) অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যের দিকে মুন্দকা এলাকায় একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ১২টি ইঞ্জিন। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। জানা যাচ্ছে, রাসায়নিক ভর্তি একটি গাড়ি থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের জেরে কারখানার মধ্যে থেকে মাঝেমধ্যেই বিস্ফোরণের আওয়াজ আসছে বলে খবর। যদিও এই বিস্ফোরণ রাসায়নিকের ট্যাঙ্কার ফাটার কারণে হচ্ছে বলেই খবর। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানা যাচ্ছে। দমকলসূত্রের খবর, এদিন রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। যদিও আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement