Jharkhand: দুমকা বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাঁই একাধিক বাস, দেখুন ভিডিয়ো

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ঝাড়খণ্ডের দুমকায়। বাসুকিনাথ এলাকায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আচমকাই আগুন লেগে যায়।

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ঝাড়খণ্ডের দুমকায় (Dumka)। বাসুকিনাথ এলাকায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আচমকাই আগুন লেগে যায়। সেখান থেকে আগুন ছড়ায় পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী ও স্থানীয় থানার পুলিশ। সবমিলিয়ে কমপক্ষে ৪টি বাস আগুনে ভষ্মীভূত হয়ে যায়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বাসে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার সময় বাসে কেউ ছিল না বলে হতাহতের কোনও খবর নেই।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement