Madhya Pradesh:সেন্ট্রাল জেলের সংরক্ষিত এলাকা থেকে উদ্ধার ড্রোন, শুরু তদন্ত

ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপাল সেন্ট্রাল জেলে।

Drone (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ সেন্ট্রাল জেলের সংরক্ষিত এলাকা থেকে উদ্ধার ড্রোন(Drone)। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh)ভোপাল সেন্ট্রাল জেলে(Bhopal Central Jail)। ভোপালের ভারপ্রাপ্ত ডিসিপি(, Additional DCP) মালকিত সিং বলেন, "জেলের ভিতর থেকে একটি ড্রোন উদ্ধার হয়েছে। জেল থেকেই এই খবর আমাদের কাছে আসে। আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি। ড্রোনটি পরীক্ষা করা হচ্ছে। ড্রোনটিতে কোনও মেমোরি কার্ড নেই। শুধুমাত্র ক্যামেরা রয়েছে। খুবই সাধারণ একটি ড্রোন এটি, অনলাইনেও পাওয়া যায়। এই কর্মকাণ্ডের পিছনে আদৌ কোনও চক্রান্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।"

সেন্ট্রাল জেলের সংরক্ষিত এলাকা থেকে উদ্ধার ড্রোন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement