Delhi: দিল্লি এইমসে রহস্যজনকভাবে মৃত্যু চিকিৎসকের, উদ্ধার দেহ, তদন্তে পুলিশ

য়রবিবার সকালে দিল্লি এইমস থেকে উদ্ধার এক চিকিৎসকের মৃতদেহ। জানা যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় ড্রাগ নেওয়ার কারণে মৃত্যু হয়েছে তাঁর।

প্রতীকী ছবি (File Image)

রবিবার সকালে দক্ষিণ দিল্লির একটি বাড়ি থেকে উদ্ধার এক চিকিৎসকের মৃতদেহ। জানা যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় ড্রাগ নেওয়ার কারণে মৃত্যু হয়েছে তাঁর। পেশায় নিউরো সার্জেনের (Neurosurgeon) বয়স ছিল ৩৪ বছর। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছেে, মৃত ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে আত্মহত্যা করার আগে স্ত্রীয়ের সঙ্গে প্রচণ্ড বচসা হয়ছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement