Delhi: দিল্লিতে সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো
শনিবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠল দিল্লির সুন্দরী নগর এলাকা। দুর্ঘটনায় আহত তিন শিশু সহ এক ব্যক্তি।
শনিবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠল দিল্লির (Delhi) সুন্দরী নগর এলাকা। দুর্ঘটনায় আহত তিন শিশু সহ এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ। ঘন্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তড়িঘড়়ি আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সুন্দরী নগরের কে ব্লকের ওই বাড়িতে সিএনজি সিলিন্ডারের গোডাউন ছিল। এদিন সেখানে বিকেল ৪টে ৩৩ নাগাদ একটি পুরোনো সিলিন্ডার মেরামতি করতে গিয়ে ঘটে বিপত্তি। আহত ব্যক্তি গোডাউনের কর্মী বলে জানা যাচ্ছে। তবে একটি বাড়ির নীচের তলায় সিলিন্ডারের গোডাউন তৈরি করার অনুমতি স্থানীয় প্রশাসন দিয়েছিল কিনা, তা খতিয়ে দেথছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Delhi: দিল্লিতে ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টি, ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবক সহ ১ সারমেয়র
Delhi: আটক হওয়া শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করল দিল্লি পুলিশ, জারি রয়েছে ধরপাকড়
Weather Forecast: তীব্র তাপপ্রবাহ, গরমে পুড়ছে রাজ্য, জারি লাল সতর্কতা
Advertisement
Advertisement