Delhi: অর্ধনগ্ন করে বালককে যৌন হেনস্থা, ভিডিও ভাইরাল হতেই দিল্লির সরোজিনী মার্কেট এলাকা থেকে গ্রেফতার তিন দোকানদার
নির্যাতিত বালককে অর্ধনগ্ন করে তার প্যান্ট খোলার চেষ্টা করছেন এক দোকানদার। কান্নায় লুটিয়ে পড়ছে খুদে ছেলে। যৌন হেনস্থার প্রতিবাদ জানাচ্ছে সে।
অর্ধনগ্ন করে এক বালককে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল। দিল্লির সরোজিনী নগর মার্কেট (Sarojini Nagar Market) এলাকায় তিন জন দোকানদারের বিরুদ্ধে ওই বালককে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, নির্যাতিত বালককে অর্ধনগ্ন করে তার প্যান্ট খোলার চেষ্টা করছেন এক দোকানদার। কান্নায় লুটিয়ে পড়ছে খুদে ছেলে। যৌন হেনস্থার প্রতিবাদ জানাচ্ছে সে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই সরোজিনী নগর থানায় দায়ের হয়েছে মামলা। অভিযুক্ত দুই দোকানদারকে প্রথমে গ্রেফতার করেছে পুলিশ। এরপর আরও একজন অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে খবর, ওই নির্যাতিত বালকের মা সরোজিনী মার্কেট এলাকায় একজন দিনমজুর কর্মী।
অর্ধনগ্ন করে বালককে যৌন হেনস্থাঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement