UP Building Collapse: অযোধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি, দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তি, জারি উদ্ধারকাজ

ফের উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বাড়ি। রবিবার ঘটনাটি ঘটেছে অযোধ্যার কোতয়ালি বিকাপুর থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী।

ফের উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বাড়ি (UP Building Collapse)। রবিবার ঘটনাটি ঘটেছে অযোধ্যার কোতয়ালি বিকাপুর থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। এদিন দুপুর ১টা ৫৫ নাগাদ ভেঙে পড়ে বাড়িটির একাংশ। আর ধ্বংসস্তুপে চাপা পড়ে ৩ জন। যাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে বাড়িটি দীর্ঘদিনের পুরোনো ছিল, সেভাবে রক্ষণাবেক্ষণ হত না, যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement