Bomb threat call: ক্লাস চলাকালীন দিল্লির কলেজে বোমাতঙ্ক! চলছে জোর তল্লাশি
দিল্লির (Delhi) রাম লাল আনন্দ কলেজে (Ram Lal Anand College) বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ নাগাদ কলেজের অফিসের ফোনে একটি কল আসে। তখন অপরপ্রান্ত থেকে এক কর্মীকে জানানো হয়, কলেজে বোম রাখা আছে। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ, অ্যাম্বুলেন্স, বোমা নিস্ক্রিয়করণ টিমের (Bomb Disposal Squads) সদস্যরা। এরপর পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কলেজ থেকে সুরক্ষিতভাবে বের করে আনা হয়। তারপর থেকে শুরু হয়েছে তল্লাশি। যদিও এখনও কোনও বোমা উদ্ধার হয়নি। তবে এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে। অন্যদিকে, কে ফোন করেছিল তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight Crash: ৪ চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যান দিল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন
Government Declares National Holiday On Eid? ভারতে ঈদুল আজহা কি জাতীয় ছুটি? বকরি ঈদে বন্ধ থাকবে ব্যাঙ্ক, অফিস, স্কুল, কলেজ? জানুন
Governor CV Anand Bose: ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
Bomb Threat In Mumbai Airport: 'বোম মেরে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর, উড়ো ফোন পেতেই খালি করে দেওয়া হল মুম্বই এয়ারপোর্ট
Advertisement
Advertisement
Advertisement