Mumbai-Hawra Mail: মুম্বই-হাওড়া মেলে বোমাতঙ্ক, ভোররাতে ট্রেন থামিয়ে চলল তল্লাশি

খবর ছড়িয়ে পড়তেই সোমবার ভোর ৪.১৫ নাগাদ জলগাঁও স্টেশনে থামানো হয় ট্রেন। শুরু হয় তল্লাশি অভিযান।

মুম্বই হাওড়া মেল (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ মুম্বই-হাওড়া মেলে(Mumbai-Hawra Mail) বোমাতঙ্ক(Bomb Threat)। মাঝপথে থামানো হল ট্রেন। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে। টুইটার(Twitter) মারফত ছড়ানো হয় বোমাতঙ্ক। নাশিক(Nashik) পেরলেই বড়সড় বিস্ফোরণ ঘটবে বলে জানানো হয় টুইট বার্তায়। এই খবর ছড়িয়ে পড়তেই সোমবার ভোর ৪.১৫ নাগাদ জলগাঁও স্টেশনে থামানো হয় ট্রেন। শুরু হয় তল্লাশি অভিযান। তবে কিছু খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে জানা যায়, এটি সম্পূর্ণ ভুয়ো।

মুম্বই-হাওড়া মেলে বোমাতঙ্ক, ভোররাতে ট্রেন থামিয়ে চলল তল্লাশি

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement