Assam: নিজের স্ত্রীকে পুকুরে ডুবিয়ে মারল স্বামী, থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্তের, তদন্তে পুলিশ

রাগের বশে স্ত্রীকে খুন করল স্বামী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অসমের করিমগঞ্জে। জানা যাচ্ছে, এদিন সকালে স্থানীয় থানায় এসে ওই ব্যক্তি আত্মসমর্পণ করে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

রাগের বশে স্ত্রীকে খুন করল স্বামী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অসমের করিমগঞ্জে (Karimganj)। জানা যাচ্ছে, এদিন সকালে স্থানীয় থানায় এসে ওই ব্যক্তি আত্মসমর্পণ করে। পুলিশকে সে জানায় তাঁর বাড়ির লাগোয়া একটি পুকুরে স্ত্রীকে জলে ডুবিয়ে হত্যা করেছে সে। ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ উদ্ধার করা হয়। অন্যদিকে ওই ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম আবু বক্তর। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই মহিলাকে খুন করেছে তাঁর স্বামী। এদিন সকালে ঝগড়া চরমে পৌঁছালে মহিলাকে  জলে ফেলে গলা টিপে খুন করে ওই ব্যক্তি। ইতিমধ্যেই দেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement