Maharashtra: পালঘরে মর্মান্তিক দুর্ঘটনা, ২দিন গাছের তলায় চাপা পড়ে থাকার পর মৃত্যু হল এক বৃদ্ধার
মহারাষ্ট্রের পালঘরে (Palghar) মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। দিনদুয়েক আগে এই এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হওয়ার কারণে একাধিক গাছ উপড়ে পড়ে। ভিরার এলাকায় গাছ তুলতে গিয়ে উদ্ধারকারী দল উদ্ধার করল এক সত্তোর্ধ্ব মহিলার দেহ। সেই দেহকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঝড়বৃষ্টির রাতে ওই মহিলা ঘর থেকে বেরিয়েছিলেন। সেই সময়ই তাঁর ওপর গাছ পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটার পর দু'দিন বেঁচে ছিলেন ওই মহিলা। অবশেষে এদিন তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা মহিলাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু গাজটি অতিকায় হওয়া তাঁরাও সেটিকে নড়াতে পারেনি। অবশেষে উদ্ধারকারী দল যখন আসে ততক্ষণে বৃদ্ধার মৃত্যু হয়ে যায়।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Advertisement
Advertisement
Advertisement