Delhi: দিল্লির রাস্তায় রাজস্থানের যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
দিনেদুপুরে দিল্লির রাস্তায় যুবককে কুপিয়ে খুন। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির উসমানপুর এলাকায়। মৃত যুবকের নাম দিলসান, বয়স ২২।
দিনেদুপুরে দিল্লির রাস্তায় যুবককে কুপিয়ে খুন। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির উসমানপুর (Usmanpur) এলাকায়। মৃত যুবকের নাম দিলসান, বয়স ২২। জানা যাচ্ছে. অর্থ উপার্জনের জন্য রাজস্থান থেকে দিল্লিতে এসেছিল ওই যুবক। পেশায় তিনি ছিলেন খেলনা বিক্রেতা। ইদের আগে বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু তার আগেই তাঁকে খুন করা হয়। ঘটনাস্থলে পুলিশ এসে দিলসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত, এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে খুনির খোঁজ করা হচ্ছে।
দেখুন পুলিশের বক্তব্য
Advertisement
সম্পর্কিত খবর
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Delhi: দিল্লিতে ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টি, ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবক সহ ১ সারমেয়র
Delhi: আটক হওয়া শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করল দিল্লি পুলিশ, জারি রয়েছে ধরপাকড়
Weather Forecast: তীব্র তাপপ্রবাহ, গরমে পুড়ছে রাজ্য, জারি লাল সতর্কতা
Advertisement
Advertisement