Maharashtra: সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল কিশোরের! গ্রেফতার ৩ ব্যক্তি

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

হোটেলের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে চেম্বুরের মহুলগাঁওতে। জানা যাচ্ছে, অবৈধভাবে ইলেকট্রনিক মেশিন লাগিয়ে হোটেল কর্তৃপক্ষ জল তুলছিল। আর সেই সময় বাচ্চাটি জলে সকলের অলক্ষে জলে নেমে পড়ে। আর তাতেই ঘটে বিপত্তি। অন্যদিকে হোটেলের কর্মচারীরা উদ্ধার করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পুলিশ এসে জানতে পারে অবৈধভাবে জল কমাচ্ছিল হোটেল কর্তৃপক্ষ। আর সেই কারণে তিন মালিক অনন্ত মহুলকার, দয়ারাম মহুলকার এবং হরিরাম মহুলকারকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁদের ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement