Dog Attack in UP: কামড়ে মাথার খুলি ছিঁড়ে নিল কুকুরের দল, মৃত্যু শিশুর
মঙ্গলবার বাড়ির পাশের মাঠেই খেলছিল ৯ বছরের ওই কিশোর। সেই সময় তাকে আক্রমণ করে একদল রাস্তার কুকুর।
নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের(Uttar Pradesh ) কুকুরের(Stray Dogs) কামড়ে মৃত্যু শিশুর(Child)। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর মণিহরন থানার অন্তর্গত ইসলামনগর গ্রামে। মঙ্গলবার বাড়ির পাশের মাঠেই খেলছিল ৯ বছরের ওই কিশোর। সেই সময় তাকে আক্রমণ করে একদল রাস্তার কুকুর। প্রথমে গলায় কামড় বসায় একটি কুকুর। প্রতিবেশীরা তা দেখে ঢিল ছুড়ে কুকুরের দলকে সরানোর চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টা বৃথা হয়। এরপর সোজা শিশুর মাথায় আক্রমণ করে কুকুরের দল। কামড়ে মাথার খুলি থেকে মাংস টেনে বের করে নেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
কামড়ে মাথার খুলি ছিঁড়ে নিল কুকুরের দল, মৃত্যু শিশুর
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement