Odisha: ৮০ বছরের বৃদ্ধা মাকে মেরে ঘর থেকে বের করে দিল চার ছেলে

ওডিশার ভদ্রকের শ্যামদাসপুরের রাস্তায় এখন খিদে পেটে ঘুরছেন ৮০ বছরের এক বৃদ্ধা। কাঁদতে কাঁদতে তিনি বলছেন, তার চার ছেলে থেকে ঘর থেকে বের করে দিয়েছে। তা

Photo Credits: OTV, Twitter)

ওডিশার ভদ্রকের শ্যামদাসপুরের রাস্তায় এখন খিদে পেটে ঘুরছেন ৮০ বছরের এক বৃদ্ধা। কাঁদতে কাঁদতে তিনি বলছেন, তার চার ছেলে থেকে ঘর থেকে বের করে দিয়েছে। তাই গত ৬ দিন ধরে তিনি এইভাবেই রাস্তায় রাস্তায় ঘুরছেন। খিদের জ্বালায় তিনি ঠিকমত কথা বলতে পারছেন না। তিনি আকুতি করে ভগবানকে ডাকছেন, আর কষ্ট করতে পারছেন না আর যেন আর তাকে বাঁচতে না হয়। চার ছেলের পাশাপাশি তার চার বৌ, সাত নাতি-নাতনী আছে।

দুপুরের পর রাতে খেতে চাওয়ার শাস্তি হিসেবে তাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দেয় ছেলে, বৌমারা। ঘরের পাশে তাকে দেখা হলে ফের মারবে, এই আতঙ্কে তিনি মেন রোডে চলে এসেছেন বলে সেই বৃদ্ধা জানান। ১৫ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি ছেলেদের হাতে নির্যাতিত হচ্ছেন। স্থানীয়রা দয়া করে কিছু খেতে দিলে তিনি খান বলে জানালেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement