UP Child Rape: উত্তর প্রদেশে ৮ বছরের শিশুর ধর্ষকের পায়ে গুলি পুলিশের, দেখুন ভিডিও

উত্তর প্রদেশের ভাদোহি জেলায় চাঞ্চল্যকর ঘটনা। ৮ বছরের এক কন্যা শিশুকে রাতের অন্ধকারে জোর করে তুলে নিয়ে যায় এক ব্যক্তি। পরদিন সকালে সেই কন্যা শিশুটিকে অচৈতন্য অবস্থায় গ্রাম থেকে কিছুটা দূরে নদীর ধার থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণ করা হয়েছে, এবং রাজকমল চৌহান নামের এক ব্যক্তি এই ধর্ষণ করেছে সেটা তদন্তের পর নিশ্চিত হয় পুলিশ।

Child Rape. (Photo Credits: X)

UP Child Rape: উত্তর প্রদেশের ভাদোহি জেলায় চাঞ্চল্যকর ঘটনা। ৮ বছরের এক কন্যা শিশুকে খাটিয়ে থেকে রাতের অন্ধকারে লুকিয়ে করে তুলে নিয়ে যায় এক ব্যক্তি। পরদিন সকালে সেই কন্যা শিশুটিকে অচৈতন্য অবস্থায় গ্রাম থেকে কিছুটা দূরে নদীর ধার থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণ করা হয়েছে, এবং রাজকমল চৌহান (Rajkamal Chauhan) নামের এক ব্যক্তি এই ধর্ষণ করেছে সেটা তদন্তের পর নিশ্চিত হয় পুলিশ। এরপর থেকেই ধর্ষকের খোঁজে চিরুনী তল্লাশী চলছিল। গতকাল রাতে শিশু ধর্ষক রাজকমল পালানোর চেষ্টা করলে, তার পায়ে গুলি করে গ্রেফতার করা হয়। গুলি লাগা পা-টা কিছুটা ওপরে তুলে পুলিশ কর্মীদের সাহায্য হাঁটতে হাঁটতে পুলিশের গাড়ি ওঠে সেই অভিযুক্ত। পকসো আইনে (POCSO Act) তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিশুটির গোপাঙ্গে বেশ কয়েকটি স্টিচ করা হয়েছে বলে জানা গিয়েছে।

দেখুন পায়ে গুলি করার পর গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে ধর্ষককে

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement