Boy Drowns In Swimming Pool: মর্মান্তিক! সুইমিং পুলে ডুবে মৃত্যু ৬ বছরের শিশুর

ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ ধারায় (গাফিলতির অভিযোগে মৃত্যু) মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত শিশু (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাজধানীর বুকে মর্মান্তিক ঘটনা। সুইমিং পুলে (Swimming Pool)ডুবে মৃত্যু ৬ বছরের শিশুর। পর্যাপ্ত সতর্কতা না থাকার জেরে মৃত্যু বলে অনুমান পুলিশের। সুইমিং পুল মালিকের বিরুদ্ধে দায়ের অভিযোগ। জানা গিয়েছে, মৃত শিশু উত্তরপূর্ব দিল্লির পিতামপুরার বাসিন্দা। এলাকার কিছু ছেলেমেয়েদের সঙ্গে বাড়ির পাশেই একটি সুইমিং পুলে খেলতে যায় সে। সেখানেই জলে ডুবে মৃত্যু হয় তার। পুলের আশেপাশে কোনও সিসিটিভি না থাকায় কীভাবে ডুবল শিশু তা জানা যায়নি। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ ধারায় (গাফিলতির অভিযোগে মৃত্যু) মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 মর্মান্তিক! সুইমিং পুলে ডুবে মৃত্যু ৬ বছরের শিশুর

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement